জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহার কমানোর লক্ষ্যে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে তামাক দ্রব্যের কর বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন সংসদ সদস্যরা (এমপি)। এ জন্য সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে তামাক দ্রব্যের দাম বাড়াতে চিঠি লিখে অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার (৩ মে) তামাকমুক্ত বাংলাদেশ মঞ্চ আয়োজিত ‘আসন্ন বাজেট : জনস্বাস্থ্য রক্ষায় তামাকের কর বৃদ্ধি, অতিরিক্ত রাজস্ব আয় এবং আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক ওয়েবিনারে তারা এ কথা বলেন। ওয়েবিনারে সভাপতিত্ব করেন তামাকমুক্ত বাংলাদেশ মঞ্চের সভাপতি ও এমপি সাবের হোসেন চৌধুরী।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ