পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রতিবছর সরকারের কাছে তামাক পণ্যের কর বাড়ানোর দাবি জানানো হলেও বাজেটে তার প্রতিফলন দেখা যায় না। গতকাল সোমবার তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টিটোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মার যৌথ উদ্যোগে ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।