জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ভারতের দিল্লি ইউনিভার্সিটি, ড. রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ভুপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ।