জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বেসরকারি সংস্থাসমূহের পাশাপাশি রাষ্ট্রকেই প্রধান দায়িত্ব নিতে হবে।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব আজ শনিবার অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত আন্তর্জাতিক এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ দল। রানার আপ হয়েছে ভারতের ন্যাশনাল ল ইন্সটিটিউট ইউনিভার্সিটি- ভুপাল।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ