বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে বিশ্বের ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ দল। চূড়ান্ত পর্বের বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন ঢাবির ব্যবসায় প্রশাসন অনুষদের বিতার্কিক সাদিদ জুবায়ের মুর্শেদ এবং প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন একই দলের রিফায়েত জাফির ওয়াফি।