ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আবাহনীর বিপক্ষে মেজাজ হারিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আউটের আবেদনে সাড়া না দেয়াতেই মূলত মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি। শুক্রবারের এই ঘটনার পর তর্ক-বিতর্কের ঝড় চলছে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে।
প্রসঙ্গক্রমে আসছে ম্যাচ পাতানো ও বাজে আম্পারিংয়ের ধারাবাহিকতার কথাও। ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পারিংয়ের নজির কম নয়। পাতানো খেলার অভিযোগও এসেছে বেশ কয়েকবার।