সরকারি দলের সংসদ সদস্যদেরও জাতীয় বাজেট কিংবা সরকারের অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার সুযোগ দেয়া হয় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট ডায়ালগ-২০২১’ শীর্ষক বাজেট পরবর্তী আলোচনা সভার গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদ সদস্যরা শুধু হ্যাঁ বা না বলার জন্য সংসদে আছেন,’ বলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদ সদস্য মন্তব্য করেন। সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।