কভিড মহামারির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। গত দেড় বছরের বেশি সময় ধরে কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব। কিন্তু অর্থনীতি পুনরুদ্ধার বিশেষ করে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বাজেটে কিছুই বলা হয়নি। মহামারির বাজেটটি সেভাবেই হওয়ার দাবি রাখে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা কর্মজীবীদের বিমার বিষয়টি পরিকল্পনায় রাখা যেত বলে এক সংলাপে মন্তব্য করেছেন আলোচকরা।