সরকারি দলের সংসদ সদস্যদেরও জাতীয় বাজেট কিংবা সরকারের অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার সুযোগ দেয়া হয় না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় বড় ধরনের ঘাটতি আছে। এ ঘাটতি আমাদের ঠিক করতে হবে। আবার যদি আমরা মনে করি যে শুধু সরকার যেটা দেবে, সেটাকেই পাস করে দেয়া হলে আমাদের বাজেট অধিবেশনের প্রয়োজন নেই। আরেকটি বিষয় হচ্ছে- বাজেট যখন সংসদে উপস্থাপন করা হয়, তারপর আর পরিবর্তন হতে দেখা যায় না। হয়তো আমাদের দুয়েকজন সংসদ সদস্যের কিছু বিষয় বলা হয়, সেটা তারা উত্থাপন করেন। পরে সেগুলোকে মেনে নেয়া হয়। কিন্তু মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা হয় না। এ প্রক্রিয়ায় বাজেটের গুণগত মান পরিবর্তনে সাংসদ বা সংসদ তেমন একটা কিছু করতে পারছে না।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ