বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্প পরিচালক নিয়োগের বিষয়ে আরও সচেতন হওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।
সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তি ও গুণগত মান যথাযথ রেখে প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়।