মানুষের সঙ্গে প্রকৃতির ঘনিষ্ঠ সম্পর্কের কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে বর্তমান অতিমারি। অথচ মানুষের প্রকৃতি বিনষ্টকারী কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। পরিবেশকে কেন্দ্র করে উন্নয়ন হবে, উন্নয়নকে কেন্দ্র করে পরিবেশ সাজানো যাবে না। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করতেই হবে। এটি আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি। উন্নয়নকে টেকসই করতে যথাযথ প্রক্রিয়া, যেমন- পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ, জনমত গ্রহণ, পর্যালোচনা এসব নিশ্চিত করতে হবে এবং এসব বিষয়ে আইন কঠোরভাবে মানতে হবে।