বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ১৪ বছরের স্কুল শিক্ষার্থীর এক পিটিশনে স্বাক্ষর করেছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। জাতীয় সংসদে গৃহীত গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণা বাস্তবায়নে পথনকশা ও স্কুল পাঠ্যক্রমে জলবায়ু সংকটকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে কিশোরী আরুবা ফারুকের এই আবেদনটিতে।