জাতীয় বাজেট কিংবা সরকারের অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারি দলের সংসদ সদস্যদেরও কোনও ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সেই সঙ্গে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের ঘাটতি আছে’ উল্লেখ করে তা সংশোধনেরও আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।