জেনোসাইডের মত ইকোসাইডকে (ECOCIDE) অপরাধ হিসেবে গণ্য দেখতে চায় সংসদীয় কমিটি। এই প্রতিবেশ ব্যবস্থা ধ্বংসের অপরাধকে দেশের প্রচলিত আইনের এখতিয়ারভুক্ত করতে বলেছে কমিটি। এক্ষেত্রে বিদ্যমান ফৌজদারি কার্যবিধি বা নতুন আইন করার কথাও বলেছে কমিটি।
রবিবার (২০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমন সুপারিশের কথা জানান।