২০২০-এর মার্চ মাসে থমকে যাওয়া পৃথিবী যখন ২০২১-এ ইন্টারনেট মাধ্যমে সচল, তখন অন্যান্য কাজের মতোই থেমে নেই যুক্তিচর্চার উৎকৃষ্ট মাধ্যমখ্যাত 'বিতর্ক চর্চা'। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বিতর্ক চর্চা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের দ্বারা যুক্তিবাদী সমাজ গঠনে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। করোনাকালেও থেমে থাকেনি সংগঠনটির কার্যক্রম। এরই ধারাবাহিকতায় জেইউডিও দ্বিতীয়বারের মতো আয়োজন করে 'টিআইবি-জেইউডিও এমিনেন্স ২০২১' শীর্ষক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উদযাপনের অংশ হিসেবে ৪৮টি দলের অংশগ্রহণে ব্রিটিশ পার্লামেন্টারি নিয়মে আয়োজিত এ আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ দল।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ