ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) ধ্বংসকে জেনোসাইডের (গণহত্যা) মতো অপরাধ হিসেবে উল্লেখ করে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে ইকোসিস্টেম ধ্বংসকে (ইকোসাইড) মানবজাতির জন্য হুমকি উল্লেখ করে তা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসংক্রান্ত অপরাধের বিচার বিদ্যমান ফৌজদারি কার্যবিধিতে করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে নতুন আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।