সাভারের চামড়া শিল্প নগরী বন্ধ করে দিতে বলেছে সংসদীয় কমিটি। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করায় কমিটি থেকে এই সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) চিঠি দিতে পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংসদীয় কমিটি বলেছে, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নেওয়ার পর আবারও চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ