মশা নিধনের জন্য কীটনাশক আমদানিতে শুল্ক হার কমানোর সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা।