যে কোনো প্রকল্প শুরু করার সময় জলবায়ু পরিবর্তন এবং এ সংক্রান্ত ক্ষয়-ক্ষতির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত এবং পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) কেও একই সাথে অবকাঠামো জলবায়ু প্রতিরোধী কিনা তা নিশ্চিত করতে হবে। ‘এড্রেসিং ক্লাইমেট চেইন্জ ইন্ডিউজড লস এন্ড ডেমেজ ইন বাংলাদেশ ইন পার্টনারশীপ উইথ প্রাইভেট সেক্টর’ শীর্ষক এক সেমিনারে এই অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।