ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে নতুন উপায় বের করার ওপর জোর দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যথাযথভাবে ঝুঁকি চিহ্নিত করে এগোতে হবে। এজন্য বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে তাদের জন্য উন্মুক্ত করতে হবে লাভজনক ব্যবসার দ্বার। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এড্রেসিং ক্লাইমেট চেঞ্জ ইন্ডিউসড লস এন্ড ডেমেজ ইন পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট সেক্টর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটির (পিপিপিএ) সঙ্গে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে একশনএইড বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ