করোনা মহামারী সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি উল্লেখ করে প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেছেন, চলতি মাসেই ইউনিট-১-এ চুল্লি স্থাপনের কাজ শুরু হবে।
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা নিতে প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রকল্প কর্মকর্তা ও সরকারের প্রকল্প বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাথে রোববার রাতে বৈঠক করেছে একটি উচ্চপর্যায়ের সংসদীয় কমিটি।