কক্সবাজারে বরাদ্দ দেওয়া ৭০০ একর বনভূমিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি স্থাপনের বিরোধিতা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটি এই প্রকল্প বাস্তবায়ন না করতে জোরালো সুপারিশ করে।
সরক্ষিত এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষিত এই বনভূমি কীভাবে বরাদ্দ দেওয়া হলো তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলছে সংসদীয় কমিটি।