ঢাকার বাতাসের আর্দ্রতা বছরের একটি সময় ৮০ থেকে ৬০ শতাংশে ওঠানামা করে। এটি মশা বিশেষ করে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার জন্য অত্যন্ত আদর্শ পরিবেশ। শুধু তাপমাত্রা পরিবর্তনজনিত কারণে ঢাকা ও চট্টগ্রামের অধিবাসীদের সংক্রমিত রোগ বেশি হচ্ছে। এতে সবাই শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বয়স্ক ও শিশুদের ওপর। গতকাল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এ জন্য একটি ওয়েবিনারের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থাটি। প্রতিবেদন প্রকাশে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ সাবের হোসেন চৌধুরী, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন ও অধ্যাপক সালেমুল হক।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ