আসন্ন জলবায়ু সম্মেলনে দেশের স্বার্থরক্ষার কৌশলকে আরও জোরদার করতে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) আসন্ন জলবায়ু সম্মেলন ‘কপ-২৬: সরকারি অবস্থান এবং নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এ দাবি জানান।