বাংলাদেশের সংবিধানের উপর গুরুত্বারোপ করে সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেছেন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য একটি সুতোয় গাঁথা।
মঙ্গলবার ১৯ অক্টোবর পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ জাতীয় সংসদ- এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আইনী সীমাবদ্ধতা ও সুপারিশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।