পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নারী পুরুষের চাইতে শতকরা ১৪.১ ভাগ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি কাটিয়ে কীভাবে নারীর অবদানকে আরও উঁচুতে তুলে ধরা যায়, সেজন্য সরকার আগামী বছরের জুন নাগাদ একটি জাতীয় অ্যাডাপটেশন বা অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।