একজনকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ