উপজেলা কর্মকর্তাদের কাছে দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৪ অক্টোবর) জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।  কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,  মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ