পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। যদিও শেষ দিকে সম্ভাবনা জাগিয়ে জিততে পারেনি মাহমুদউল্লাহরা। তবে ম্যাচ না জিতলেও বাংলাদেশের নৈতিক জয় হয়েছে বলে মনে করেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ম্যাচে মাহমুদউল্লাহর স্পোর্টিং মনোভাবে মুগ্ধ হয়েছেন তিনি।

ঘটনা মাহমুদউল্লাহর শেষ ওভারে। ওই ওভারের শেষ বলটি পিচ করার পর নওয়াজ হাত উঠিয়ে জানালেন, তিনি প্রস্তুত নন। ততক্ষণে বল লেগ স্টাম্প ভেঙে দিয়েছে। ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ বলটি ‘ডেড’ ঘোষণা করেন। মাহমুদউল্লাহও ব্যাটারের যুক্তি মেনে নেন। ফলে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। এরপর শেষ বলে চার মেরে পাকিস্তান জয়ের হাসি হাসে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ