বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো দুই রান কিন্তু রিয়াদের করা শেষ বলটি পিচ আপ করার পর হুট করেই সরে দাঁড়ান পাকিস্তানের ব্যাটার নেওয়াজ। সেটি নিয়েই বিতর্ক চলছে গোটা বিশ্বে।বাংলাদেশের সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন এই ঘটনায় নৈতিক ভাবে জয় হয়েছে বাংলাদেশের।

নিজের টুইটার অ্যাকাউন্টে সাবেক এই বিসিবি বস লিখেছেন, ‘মাহমুদউল্লাহর করা বলটি বৈধ ছিল। কিন্তু, তিনি ব্যাটারকে স্পোর্টসম্যানশিপের বদান্যতা দেখিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তের উপর আপত্তি জানাননি। বিষয়টা অবশ্যই স্মরণীয়। পাকিস্তান বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে, তবে ম্যাচটিতে নৈতিক জয় পেয়েছে বাংলাদেশই।’

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ