তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। যদিও লড়াইটা জমেছিল বেশ। জিততে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল পাকিস্তানকে। শেষ দুই বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২ রান। পঞ্চম বলে মাহমুদউল্লাহ আউট করেছিলেন নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজকে। এ সময় নাওয়াজ বল করার পর বল দেখে উইকেট থেকে সরে যান। বল স্ট্যাম্পে লাগে। আইন অনুযায়ী বলটি বৈধ ছিল। সে হিসেবে নাওয়াজ আউটও হন।
কিন্তু বলটা নিয়ে তর্কে জড়ালেন না বাংলাদেশের দলপতি। রিভিউ নেওয়ার আবেদনও করলেন না। ষষ্ঠ বলে নাওয়াজ বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেন।