ক্রিকেটার শহিদুল ইসলামের একটি ছবি ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। কারণ খোদ বিসিবির সোশ্যাল মিডিয়া পেজেই ছবিটি পোস্ট করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ছবিটি মূলত ক্রিকেটার সাকিব আল হাসানের। সেখানে শুধু শহিদুল ইসলামের মাথা জুড়ে দেওয়া হয়েছে।