স্বাধীনতার পরের যুগে ক্রিকেট নিয়ে চর্চা হলেও উন্মাদনা ছিল না। মূলত নব্বইয়ের দশক থেকেই বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় হতে শুরু করে। যদিও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় ক্রিকেট দলের জয়োল্লাস ও বিজয়গাথাকে ঘিরেই। ১৯৮৬ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশ দলের। ৩৫ বছরে ঝুলিতে জমা পড়েছে অনেক অর্জন।