বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মো. মনোয়ার হোসেনকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০ প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের চেতনা চত্বরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হয়। বিজয়ে পঞ্চাশ আর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য পরিবেশবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রজাপতি, মৌমাছি, ফড়িংসহ বিভিন্ন কীটপতঙ্গ সংরক্ষক ও গবেষক ড. হোসেনের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ