ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, দুর্নীতি প্রতিরোধে অনেক ভালো ভালো আইন রয়েছে। সরকারও জিরো টলারেন্স নীতিতে দৃশ্যমান কাজ করে যাচ্ছে। কিন্তু তবুও দুর্নীতি বন্ধ হচ্ছে না। কোনো ব্যক্তিগত উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভবও নয়। এর জন্য এক ধরনের ইকো সিস্টেমের প্রয়োজন। যেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণকে যুক্ত হতে হবে। কেউ দুর্নীতি করলে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ