ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, যে কোনো প্রতিযোগিতা কিংবা যুদ্ধে হারজিত থাকবেই। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো পরাজয়ের কথা চিন্তা করেননি। তার শতভাগ আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ স্বাধীন হবেই। এজন্যই তিনি ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার সেই ভাষণে এদেশের সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই সঙ্গে বাস্তবে রূপান্তর ঘটেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আত্মবিশ্বাসেরও।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ