দেশের প্রধান রফতানিখাত তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এ খাতে নিয়োজিত কর্মীদের জীবন মানে পরিবর্তন, সবুজ-পরিচ্ছন্ন জ্বালানি তৈরি, কারখানা পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এর সুফল পাবে পুরো অর্থনীতি।