পোশাক খাত সবুজ শিল্পে রুপান্তরে যে নীতি সহায়তা রয়েছে তা যথেষ্ট নয়। সবুজ কারখানার যন্ত্রপাতি আমদানিতে এখনো শুল্ক হার বেশি। পাশাপাশি সবুজ শিল্পায়নের জন্য বড় ব্যয় এবং বিনিয়োগ প্রয়োজন। অথচ এ ধরনের কারখানায় উৎপাদিত পোশাকের বাড়তি দর দিচ্ছে না বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতারা। এসব কারণে পোশাক খাতের সবুজ শিল্পায়নে বিনিয়োগ আশাব্যঞ্জক নয়।