বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

গত ১০ অক্টোবর পরিবেশ অধিদপ্তর (ডিওই) এক সভায় জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি কমলা (খ) তে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমে খবর আসে।

লাল শ্রেণিভুক্ত শিল্পের ক্ষেত্রে পরিবেশগত নির্দেশনা মেনে চলার সর্বোচ্চ বাধ্যবাধকতা থাকে। শিল্প এলাকার মাটি, পানি, বাতাস ও মানুষের স্বাস্থ্যের ওপর শিল্প স্থাপনের প্রভাব সম্পর্কিত বিস্তারিত বর্ণনা করে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) করতে হয়।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭ অনুযায়ী ‘কমলা’ শ্রেণিভুক্ত শিল্পের জন্য কোনো ইআইএ র দরকার হয় না।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ