পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়া শিল্প কারখানা বন্ধ করতে যাচ্ছে পরিবেশ অধিদফতর। সংসদীয় কমিটির সুপারিশে শিগগিরই ট্যানারি শিল্প কারখানা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে অধিদফতর।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।