ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষায় সবার আগে ভাবতে হবে আমাদের সক্ষমতা কীভাবে বাড়ানো যায়। এজন্য স্মার্ট মনিটরিংয়ের ব্যবস্থা করাসহ সরকার ও সরকারি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে প্রমাণ করতে হবে পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ।