আমরা প্রাচীন জাতি তবে দেশ নবীন। সেজন্য বিদেশ নির্ভরতা কিছুটা রয়েছে। শুধু ভূমি নয়, মানসিক ও সাংস্কৃতিক দখলদারিত্বও প্রকট হচ্ছে। এটা থেকে বের হওয়ার জন্য বিকল্প পথ আছে। তবে আশার কথা অঙ্কের হিসেবে বৈদেশিক নির্ভরতা কমছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, অধিকাংশ কাজে অপচয় হচ্ছে, এটা আমাকে কষ্ট দেয়। আর বক্তারা বলেন, জ্বালানি নীতিতে পরিবর্তন আনতে হবে। তা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। দ্রুত নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি তহবিল গঠনের আহ্বান জানান বক্তারা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ