সরকারি তথ্য-উপাত্ত ও বাজেটের হিসাবের স্বচ্ছতায় ঘাটতি আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য-উপাত্ত বা ডেটা উন্মুক্ত করা দরকার বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, সরকারের আর্থিক খাতের তথ্য-উপাত্ত সরবরাহে বড় ধরনের ঘাটতি রয়েছে। যথাসময়ে কোনো তথ্য পাত্তা পাওয়া যায় না। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাজেটে কত টাকা বরাদ্দ দেয়া হয় তা জানা যায় না। এমনকি চাহিদা জানিয়েও সরকারি কর্মকর্তাদের কাছে তথ্য পাওয়া যায় না। আর জনপ্রতিনিধিরা বলছেন, তথ্য-উপাত্তের ঘাটতি হলে সরকারের নীতি গ্রহণে অসুবিধা হয়। বাজেট আরো স্বচ্ছ হতে হবে এবং বাজেট প্রণয়নে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে হবে। পরিসংখ্যান নিয়ে দেশে অব্যাহতভাবে তথ্য (ডাটা) সন্ত্রাস চলছে।