বাজেট প্রণয়ন, নীতি-নির্ধারণসহ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন তথ্য মানসম্পন্ন এবং স্বচ্ছ হওয়া প্রয়োজন। গুরুত্বপূর্ণ ব্যবহারকারীসহ সবার জন্য এসব তথ্য সহজলভ্য হওয়ার বিষয়টিও জরুরি। তবে বাস্তবতা ভিন্ন। তথ্যের ঘাটতি, অস্পষ্টতা এবং বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে ভিন্নতা রয়েছে। এমনকি চাহিদা জানিয়েও সরকারি কর্মকর্তাদের কাছে তথ্য পাওয়া যায় না।