‘এনভায়রনমেন্টালি সাউন্ড ডেভেলপমেন্ট ফর দ্য পাওয়ার সেক্টর উইথ দ্য ফাইনাল ডিসপোজাল অব পলিক্লোরিনেটেড বাই ফিনাইল (পিসিবি)’ নামের প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। প্রকল্পটির মেয়াদ ফুরিয়েছে গত ডিসেম্বরে। ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের বাস্তবায়ন কাজের অগ্রগতি মাত্র ২০ শতাংশ। একই সময়ে মেয়াদ শেষ হওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্ক প্রকল্পের কাজের অগ্রগতি আরো কম। এই প্রকল্পের আর্থিক অগ্রগতি ১৯ দশমিক ৬১ শতাংশ হলেও বাস্তব অগ্রগতি ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৩টি প্রকল্পের তথ্য দেয়া হয়েছে। এর মধ্যে ১৪টি প্রকল্পের বাস্তবায়নকাজের অগ্রগতি ২৫ শতাংশের নিচে। কাজের এই শামুকগতির বিষয় নিয়ে ক্ষুব্ধ এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী বৈঠকে মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নে প্রকল্পভিত্তিক অগ্রগতি প্রতিবেদন সম্পর্কে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের মূল্যায়ন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ