জাতীয় সংসদের ঢাকা-৯ আসনের সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধরনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটি গড়ে তুলতে হবে। অর্থাৎ সমৃদ্ধ প্রগতিশীল, ধর্মনিরপক্ষ ও গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলতে হবে। যদি সবাই মিলে সেটি করতে পারি, তাহলেই বঙ্গবন্ধুকে যথাযথ সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানানো হবে। তাই আসুন, বঙ্গবন্ধুকে সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে সবাই মিলে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ