শোকে স্তব্ধ প্রীতির পরিবার। চোখের কোণে লেগে থাকা পানি শুকিয়ে গেছে। কারও দেয়া
সান্ত্বনায় কাটছে না বুকের মানিককে হারানোর শূন্যতা। পরিবারের নীরব কান্না যেন ক্ষতবিক্ষত করে চলছে। প্রীতির পড়ার টেবিলটিও অগোছালো পড়ে আছে। স্বপ্ন ছিল পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার হওয়ার। ছোট ভাইকে নিয়েও দেখতেন স্বপ্ন। একমাত্র ভাইটিও যেন হারিয়েছে তার খেলার সঙ্গীকে।