প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এর চেয়েও বেশি গতিতে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো জেনে সেগুলো সমাধান করতে এগিয়ে আসার আহ্বান জানান সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুল মাঠে আয়োজিত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।