যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকা সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলো বন্ধ করার ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় ইচ্ছা করে সময়ক্ষেপণ করছে বলে মনে করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য কমিটি উষ্মা প্রকাশ করেছে। কঠিন বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট ট্যানারি বন্ধ রাখার জন্য আবারও সুপারিশ করেছে কমিটি