ঢাকা-৯ আসনের সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের সংগঠন। নির্বাচনের আগে যদি আন্দোলনের প্রয়োজন হয়, সেটাও আওয়ামী লীগ করতে পারবে। প্রশাসনের কোনো সহযোগিতা আওয়ামী লীগের প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিজেরাই যথেষ্ট। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে।